৬ মে ২০২৬

সুপ্রভাত ও জাবালে নূরের বাস চলাচল বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সুপ্রভাত ও জাবালে নূরের বাস চলাচল বন্ধ ঘোষণা

জাতীয় ডেস্ক: সুপ্রভাত পরিবহনের সঙ্গে জাবালে নূর পরিবহনের সবগুলো বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরিবহন দুইটির রুট পারমিট অনির্দিষ্টকালের জন্য বাতিল করে এ বাস গুলো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় মারা যান রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম। ওই ঘটনার প্রায় সাত মাস পর গতকাল ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ দুই ঘটনার জেরে ওই দুই পরিবহনের বাস চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর ৭২ ধারা মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর (রুট নং এ-১৩৮) উত্তরা রানীগঞ্জ থেকে সদরঘাটে চলাচলকারী সুপ্রভাত প্রা. লি. এর সব বাস ও মিনিবাস এবং ঢাকা মহানগরীর (রুট নং এ-১৮৪) বসিলা থেকে আব্দুল্লাহপুরে চলাচলকারী জাবালে নূর পরিবহন লি. এর সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাসের চলাচল বন্ধ থাকবে।

বিআরটিএ-এর পক্ষ থেকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাসের কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, রুট পারমিট, ট্রাক্স টোকেন, ইন্সুরেন্স ইত্যাদি) ঢাকা বিভাগের বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি.) ও ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সচিব শফিকুজ্জামান ভূঞার কাছে দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। দাখিলকৃত কাগজপত্র বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি