৭ মে ২০২৬

সুপার টাইফুন : ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ২০৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুপার টাইফুন : ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ২০৮
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-এর আঘাতে এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০০ জন মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ও শুক্রবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই টাইফুন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, টাইফুনটি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানে। তার আগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। টাইফুনের পর বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন আশ্রয়হীন ও বিপর্যস্ত মানুষের কাছে সুপেয় পানীয় এবং খাবার পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করেছে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই প্রলয়ঙ্করী টাইফুন আঘাত হানে। দুর্যোগপ্রবণ এই দেশটিতে ২০১৩ সালে টাইফুন হাইয়ান তাণ্ডব চালিয়ে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ওই টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আরও লাখ লাখ মানুষ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি