১১ মে ২০২৬

সুনামগঞ্জে তরুণ নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জে তরুণ নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণের উদ্বোধন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এমআইপিএস প্রকেল্পের আয়োজনে মঙ্গলবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ৩দিন ব্যপি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয় প্রশিক্ষণ এর উদ্বোধণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদলচন্দ্র বর্ম্মণ এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধা্ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশন বিজন সেন রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পিএফজির সদস্য জসিমউদ্দিন, প্রভাষক ফজলুল কমির সাঈদ, সিরাজুল ইসলাম পলাশ। স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের সিলেট ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে আছেন এমআইএস প্রকল্পের তনুজা কামল, কুদরত পাশা। আলোচনায় অংশ নেন, সাদিকুর রহমান চৌধুরী, ইব্রাহীম খলিল, রাব্বি মিয়া, সাকিব আহমেদ, মাহফুজ আহমেদ, মিজানুর রহমান, হায়াত আহসান তুর্য দাস, ফৌজিয়া রহমান ঊষা, শবনম দোজা জ্যোতি, মুন্নি আক্তার, মাহবুবা আক্তার, অনন্যা তালুকদার, আলী ইমরান, উম্মে সুমাইয়া তাবাসসুম, রুমি দাস, মাহফুজা আক্তার, ঝরনা আক্তার, মোহাম্মদ আলী প্রমূখ। যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার, অসস্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় সুনামগঞ্জ সদর উপজেলা ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হবে তার মধ্যে পরিচয়, সংস্কৃতি, অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিউনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র, দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা-কেমন বাংলাদেশ চাই, কমিউনিটির সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং। তিন দিনের প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি