সুনামগঞ্জে সংঘর্ষ থামানো চেষ্টা কালে নিহত ১, আহত ১৫ জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে দিরাইয়ে জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে ১জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে। আহতরা হলেন সুফি মিয়া, আবুল কালাম, সুজন মিয়া, মেহেদী হাসান, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়া।গ্রামবাসী সুত্রে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের আপন ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সাথে গ্রামের মনফর মিয়ার (নিহত আনোয়ার হুসেসনর বিয়াই) সাথে দীর্ঘদিন ধরে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কৃত জমিতে গতকাল রোববার মনফর মিয়ার লোকজন ধান রোপণ করে। বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সোমবার সকালে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় নিহত আনোয়ার মিয়াসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টা করাকালে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়লে আনোয়ার হোসেনসহ আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালে কর্মরত ডাক্তার মনি রানী তালুকদার আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, নিহত আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি