৭ মে ২০২৬

শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শুক্রবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে নতুন মন্ত্রিসভা
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। পরে দ্বিতীয় ধাপে শপথ নেন ২৫ জন মন্ত্রী। এরপর ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। আনুষ্ঠানিকভাবে এ শপথের পর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রীসহ নবগঠিত মন্ত্রিসভার সব সদস্যরা। আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় প্রথমবারের মতো নতুন এ মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। এর পরপরই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যার আগ থেকেই নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করা শুরু করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় তাদের কেউ কেউ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। পরে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা এতে উপস্থিত ছিলেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি