১১ মে ২০২৬

শুক্রবার নতুন সময়ে চলবে মেট্রোরেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শুক্রবার নতুন সময়ে চলবে মেট্রোরেল
বাংলাপ্রেস ডেস্ক: মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে দুপুর ৩টা থেকে চলবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপকের (প্রশাসন) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুসারে, প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিলের পথে দুপুর ৩টায় প্রথম ট্রেন ছাড়বে। আর শেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের পথে প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিট ও শেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এতে আরও বলা হয়, যাত্রীরা শুক্রবার যাত্রার ক্ষেত্রে উত্তরা উত্তর স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিট ও মতিঝিল স্টেশনে ৩টা ৫ মিনিট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি