৫ মে ২০২৬

শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
শুক্রবার মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন‍ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম  এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি লেখেন, ‘আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।’

মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।’

তবে ট্রাম্পের পোস্টের পর মামদানি এবং তার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা। কিন্তু তারা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি শপথ গ্রহণ করার কথা আছে তার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি