৬ নভেম্বর ২০২৬

শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলাপ্রেস ডেস্ক: সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি