৪ মে ২০২৬

শুক্র-শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শুক্র-শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
বাংলাপ্রেস ডেস্ক: জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এর আগে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটির বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তখন সপ্তাহের কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেটি শিক্ষামন্ত্রী ঘোষণা দেবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করবে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি