৭ মে ২০২৬

সুদানের রাস্তায় হাজারো বিক্ষোভকারী, সেনাদের গুলিতে নিহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুদানের রাস্তায় হাজারো বিক্ষোভকারী, সেনাদের গুলিতে নিহত  ৭

বাংলাপ্রেস ডেস্ক: সুদানে জরুরি অবস্থা ভেঙে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

সোমবার (২৫ অক্টোবর) অভ্যুত্থানের পর এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেনাবাহিনী। এরপর জরুরি অবস্থার ঘোষণা করেন ক্ষমতাগ্রহণকারী নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অভ্যুত্থানের প্রতিবাদে সকাল থেকেই রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। বিক্ষোভে অসংখ্য নারীও অংশ নেন। এসময় বিক্ষোভকারীদের ওপর গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সেনাবাহিনী। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে জরুরি অবস্থা ঘোষণার সময় বুরহান বলেন, দেশের সুরক্ষা এবং নিরাপত্তা রক্ষা করার জন্য সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়া দরকার। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সামরিক সরকার দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, দেশটিতে ২০২৩ সালে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত মাসেও দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। তবে অভ্যুত্থানের ওই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি