৭ মে ২০২৬

সুদানে জাতিগত সহিংসতায় ১৫০ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুদানে জাতিগত সহিংসতায় ১৫০ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে জাতিগত সহিংসতায় নারী ও শিশু অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির ব্লু নাইল প্রদেশে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত দুই দিনে এ প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে সুদানে সহিংসতা ও রক্তপাত সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় বিক্ষোভে নামে বহু মানুষ। এ সময় তারা এ ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। মূলত চলতি বছর সুদানে সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছেন। সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে বুধবার (১৯ অক্টোবর) ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হাউসা সম্প্রদায়ের জনগণ ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিতর্কের পর গত সপ্তাহে ব্লু নাইল প্রদেশে সংঘর্ষ শুরু হয়। তীব্র বন্দুকযুদ্ধ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সংঘর্ষ জোরালো রূপ নিলে সেখানকার শত শত বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার কথা জানায়। সুদানের রাজধানী খার্তুমের ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণে রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকার চারপাশে এ সংঘর্ষ চলছে বলে জানায় আল-জাজিরা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি