৬ মে ২০২৬

সু চিসহ অন্যদের ছেড়ে না দিলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সু চিসহ অন্যদের ছেড়ে না দিলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে অভ্যুন্থান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, সু চিসহ অন্যদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের সম্প্রতি নির্বাচনের ফলাফল পরিবর্তন বা গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টাকে আমেরিকা বিরোধিতা করে। যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, তাহলে যারা এরসঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সেনাবাহিনী এবং অন্যান্য দলকে আহ্বান জানাচ্ছি তারা যেন গণতান্ত্রিক রীতি এবং আইন মেনে চলে। এবং আটক নেতাদের ছেড়ে দেয়। সাধারণ নির্বাচনের ফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যে কোনো প্রয়াসের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপগুলোর ব্যত্যয় ঘটলে মিয়ানমারের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের প্রেসিডেন্ট, ক্ষমতাসীন দলের প্রধানসহ আটক সুশীল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেছেন। ৮ নভেম্বরের জনরায় মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি। এর আগে এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গণতন্ত্রপন্থী নেত্রী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও দলের অন্যান্য নেতাকে সোমবার ভোরে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট নিজেও গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হান থার মিন্টকেও আটক করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী নেইপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের সড়কে তারা সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি