৭ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

 

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। দুদকের আবেদনের প্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষের সরবরাহ করা এসব তথ্যের মধ্যে তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির নথিপত্র রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান চালাতে মার্কিন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই জাবেদ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের বিস্তারিত নথি ও তথ্য সরবরাহ করেছে।’

দুদক সূত্রে জানা যায়, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও অনুসন্ধান জোরদার করা হয়েছে। এই চুক্তির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও অনুসন্ধানের সুপারিশ করেছে দুদকের সংশ্লিষ্ট টিম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি