৫ মে ২০২৬

স্ত্রী মারা গেলে আজীবন পেনশন পাবেন স্বামী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্ত্রী মারা গেলে আজীবন পেনশন পাবেন স্বামী

বাংলাপ্রেস অনলাইন: সরকারি চাকরিজীবী স্ত্রী মারা গেলে স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন। এখন আর সেটি থাকছে না। স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় বিবাহে আবদ্ধ হলে এ সুবিধা পাবেন না।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের মৃত্যুর পর তাদের পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নারী-পুরুষের সুযোগের সমতা বিধানের লক্ষ্যে আগের প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হলো। অর্থ মন্ত্রণালয় ২০১৫ সালের ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিজীবী স্বামী মারা গেলে স্ত্রী আজীবন পেনশন পাবেন। তবে এক্ষেত্রে স্ত্রী যদি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন তাহলে আর পেনশন পাবেন না। আর সরকারি চাকরিজীবী স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিবাহে আবদ্ধ না হওয়া সাপেক্ষে স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধাবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্ততার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবরিক পেনশন পাবেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি