৪ মে ২০২৬

স্থলমাইন অপসারণের কাজ শুরু করেছে দুই কোরিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
স্থলমাইন অপসারণের কাজ শুরু করেছে দুই কোরিয়া

বাংলাপ্রেস অনলাইন : দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া আন্তঃকোরীয় সামরিক চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার দুই কোরীয়ার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে স্থলমাইন অপসারণের কাজ শুরু করেছে।খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

দুই কোরিয়ার সৈন্যরা ডিমিলিটারাইজড জোন (ডিএমজেট) এর জয়েন্ট সিকিউরিটি এরিয়া (জেএসএ) থেকে স্থলমাইন অপসরণের কাজ শুরু করেছে। বিশ্লেষকরা এটিকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন।সামরিক চুক্তির আওতায় দুপক্ষ জেএসএ-কে নিরস্ত্রীকরণ করতে সম্মত হয়েছে। সেপ্টেম্বর মাসে পিয়ংইয়ংয়ে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরীয় শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সময় এ চুক্তি হয়।

২০ দিন ধরে এই স্থলমাইন অপসরণ চলবে।জেএসএ-কে নিরস্ত্রীকরণ করার পর সৈন্যরা সেখানে কিভাবে তাদের দায়িত্ব পালন করবে সে বিষয় দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড আলোচনা শুরু করবে।দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড এই অপসরণকাজ তত্ত্বাবধান করছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি