৬ সেপ্টেম্বর ২০২৬

স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার। চাকরি স্থায়ী হওয়ায় শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন। গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সব শর্ত পূরণ করায় এসব শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রজ্ঞাপনে থাকা তালিকা পর্যালোচনা করে দেখা যায়, স্থায়ী হওয়া শিক্ষকদের কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ পরবর্তী সময়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরিতে যোগদানের কয়েক বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।
চাকরি স্থায়ী হওয়ায় শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক পাওনাদিও পরিশোধ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি