৫ মে ২০২৬

শটগানসহ আরও নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শটগানসহ আরও নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

বাংলাপ্রেস ডেস্ক : নিজের নিরাপত্তার জন্য পিস্তলসহ একজন নিরাপত্তারক্ষী থাকলেও শটগানসহ আরেকজন নিরাপত্তারক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এ জন্য ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে। ইসি সূত্র জানায়, ৩ ডিসেম্বর এ চিঠি দেয়া হয়। ইসি সচিবের একান্ত সচিব মো. আল মামুন চিঠিটি দেন।

চিঠিতে লেখা রয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপির প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে তার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ জন্য পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী/গানম্যন নিযুক্ত করা প্রয়োজন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির তরফ থেকে একাধিকবার নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তার বদলি ও প্রত্যাহার চেয়েও একাধিকবার কমিশন বরাবর আবেদন করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবের পদত্যাগ বা প্রত্যাহারের কারণ হিসেবে চিঠিতে দাবি করা হয়, ‘তিনি বিতর্কিত ও অতিমাত্রায় প্রচারমুখী। শতাধিক কর্মকর্তাকে ডিঙিয়ে তাকে সচিব পদে পদায়ন করা হয়। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ডেকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদন দেখিয়ে ভয়ভীতি দেখানো অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহীউদ্দীনের একান্ত সচিব ছিলেন। মহীউদ্দীনের ছেলে ব্যারিস্টার নওফেল এখন আওয়ামী লীগের নেতা। যিনি এখন আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে কমিশনে নিয়মিত যাতায়াত করেন। সব মিলিয়ে সচিবের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।’

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি