৭ মে ২০২৬

শ্রমিকদের বোনাস ৩০ মে, মজুরি ২ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শ্রমিকদের বোনাস ৩০ মে, মজুরি ২ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বোনাস ৩০ মে এবং বেতন ২ জুনের মধ্যে প্রদানের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ক্রাইসেস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪২তম সভায় তিনি এই আহ্বান জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গার্মেন্টস মালিকদের আহ্বান জানিয়েছি তারা ঈদুল ফিতরের বোনাস ৩০ মে এবং মে মাসের বেতন আগামী ২ জুনের মধ্যে প্রদান করবেন।’

তিনি বলেন, ‘মালিকপক্ষ ৩০ মের মধ্যে বোনাস এবং ২ জুনের মধ্যে মে মাসের ২০ দিনের বেতন দিতে সম্মত হয়েছেন। আমরা বলেছি, যে সব মালিক সম্পূর্ণ বেতন দিতে পারবে তারা দিয়ে দিবেন আর কোনো মালিক যদি মে মাসের সম্পূর্ণ বেতন না দিতে পারেন সে ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতনের বিষয়টি সমাধান করবেন।’

সভায় বিজিএমইএ এর সভাপতি রুবানা হক বলেন, সরকার শ্রমিক-মালিক সবাই চায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত গার্মেন্টস শিল্পে কোন কারণে যেন শ্রম অসন্তোষ দেখা না দেয়। গার্মেন্টস খাতে শৃংঙ্খলা রক্ষায় এবং উৎপাদন নির্বিঘ্ন করতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি