৮ মে ২০২৬

শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনা করার আহবান বাণিজ্যমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনা করার আহবান বাণিজ্যমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শিল্পখাতের শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য আজ বাড়ি মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সকল শিল্পের শ্রমিকগণ সমস্যায় পরেছেন।

এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি ।

তিনি বলেন, ‘আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি