শ্রমিক লীগের সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ঢল
হাসান ভূঁইয়া, সাভার (ঢাকা) থেকে: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খশরুকে আশুলিয়ায় আগম হিসেবে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি আতিকুজ্জামান পাটোয়ারী ও শ্রমিকনেতা সানাউল্লাহ সানিসহ অন্যান্য নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০ টার দিকে আশুলিয়ার নবীনগর জয় রেস্তোরায় এ সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আযম খসরু আশুলিয়া থানা কমিটির নেতা-কর্মীদের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
তিনি বলেন, আমরা টাকার বিনিময়ে পদ দেই না, আমরা প্রতিটি থানায় কাউন্সিল অধিবেশন করে যোগ্য ব্যক্তিকে পদ দিবো, আপনারা আতিকুজ্জামান পাটোয়ারী ও সানাউল্লাহ সানি’র সাথে থেকে জাতীয় শ্রমিক লীগকে আরো শক্তিশালী করুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন-আশুলিয়া থানা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন, শ্রমিকলীগ নেতা- সুজন, রহমান, আলামিন, জিয়া, সেলিম মন্ডল, মামুন, শাহিনসহ আরো অনেকে।
সর্বশেষে ফুলের শুভেচ্ছা বিনিময় করে তিনি শীতার্থদের মাঝে কম্বল বিতরণে জন্য সাতক্ষীরার দিকে রওনা করেন ।
বিপি/কেজে/RL
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি