৪ মে ২০২৬

সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে হামিমের সোচ্চার প্রতিবাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে হামিমের সোচ্চার প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

বাংলাপ্রেস ডেস্ক:   যাতায়াত পথে যেখানে-সেখানে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। এসব ব্যাপারে সরকারকে জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি বিশ্বের ৮টি দেশ ঘুরে সেসব দেশের কোথাও চোখে পড়েনি আমার কখনোই। হ্যাঁ, সেতু-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-মহাসড়কের যে-সব স্থানে টোল দেওয়া হয়, সেটা ভিন্ন।’

তিনি আরও লেখেন, ‘ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি তার মুভমেন্টে ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে চলাচল করেন নিজের গাড়িসহ মোট ৪টি গাড়ি নিয়ে, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এমনকি নিরাপত্তা প্রদানে রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন।’

হামিম বলেন, ‘সুতরাং পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি