৬ মে ২০২৬

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান

বাংলাপ্রেস ডেস্ক: ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি থাকায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তীতে প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে। তাই ইতোপূর্বে আহ্বান করা ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে আগ্রহী ব্যক্তিদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন পাঠাতে হবে।

ইমেইলে ([email protected], [email protected]) অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে জানানো যাবে।যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সব ব্যক্তিকে আগামী ২০ মার্চের মধ্যে পাসপোর্ট দাখিল করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোকে আগামী ২০ মার্চের আগেই নিজ নিজ এজেন্সির হজযাত্রীদের পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি