৫ মে ২০২৬

সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন : ড. কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন : ড. কামাল

বাংলাপ্রেস অনলাইন: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট-এর শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন। মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলসমূহকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি এবং অপরাপর সহকর্মীরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি, যা প্রধানমন্ত্রীর চিন্তার অনুকূল। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন। এতদ্বারা সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ট হবার আশঙ্কা করছি। এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন অজুহাতে হয়রানি ও গ্রেফতার অনাকঙ্ক্ষিত বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি