৫ মে ২০২৬

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে সৈয়দপুরে তথ্য অফিসের প্রেস বিফ্রিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে সৈয়দপুরে তথ্য অফিসের প্রেস বিফ্রিং

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন ও বিভিন্ন উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ, উদ্ভদ্ধকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদের হলরুমে প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। ২২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন নীলফামারী জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। প্রেস ব্রিফিংয়ে তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারী ও সৈয়দপুরের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শুরুতেই জেলা তথ্য অফিসার সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট -১, বাংলাদেশ সরকারের ফার্স্ট ট্রাক প্রকল্প, পদ্মা সেতু প্রকল্প, পদ্মাসেতু রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, সোনাদিয়া গভীর সমূদ্রবন্দর প্রকল্প, পায়রা সমুদ্রবন্দর প্রকল্প, দোহাজারি-কক্সবাজার -গুনদুম রেললাইন নির্মাণ প্রকল্প, এলএলজি টার্মিনাল নির্মাণ প্রকল্প।

এছাড়াও প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, একটি বাড়ী একটি খামার, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা সহ নানান দিক সরকারের সাফল্যর কথা তুলে ধরেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি