সরকার সরিয়ে না দিলে পদত্যাগ করবো না: কুয়েট ভিসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের শিক্ষার্থীরা।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বুধবার (২৩ এপ্রিল) তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তবে পদত্যাগের বিষয়টি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না বলে জানিয়েছেন উপাচার্য মুহাম্মদ মাছুদ।
শিক্ষার্থীরা একবাক্যে শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছেন, তারা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি থেকে সরবেন না।
অন্যদিকে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ জানিয়েছেন, সরকার তাকে সরিয়ে না দিলে তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না।
তিনি বলেন, আমাকে সরকার নিয়োগ করেছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য যোগ্য না, অবশ্যই আমি তো আর থাকতে পারবো না। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। এটা এখন আমার ওপর নির্ভর করছে না।
তবে কুয়েটের আন্দোলনকারী ও অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরণ অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অনশনরত ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র গালিব ইফতেখার রাহাত বলেন, "ভিসির পদত্যাগ কিংবা অপসারণের একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মরে যাবো, তবে অনশন থেকে উঠবো না।"
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের কমিটি এসে বুধবার সকাল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ৩৭জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশে প্রত্যাহারের কথা জানানো হয়।
গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল।
এদিকে উপাচার্য পদত্যাগের দাবিতে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ-অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি