৬ মে ২০২৬

সরকার পতন ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় : আ স ম আব্দুর রব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সরকার পতন ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় : আ স ম আব্দুর রব
বাংলাপ্রেস,ঢাকা: সরকার পতন ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। বুধবার (২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকার পতন ও রাষ্ট্রীয় ব্যবস্থা মেরামতে কাজ করছে গণতন্ত্র মঞ্চ। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এক স্বৈরাচার সরকার উৎখাত করে যেন আরেক স্বৈরাচার সরকার না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে জোনায়েদ সাকী বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে লুটপাটের পথ বেছে নিয়েছে। এ সময় নুরুল হক নূর বলেন, দুর্ভিক্ষের জন্য আওয়ামী লীগ দুর্বৃত্ত সরকার দায়ী। আওয়ামী লীগ গত ১৪ বছরে ১৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন নূর। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি