সরকার অনুগত ডাক্তার দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়
বাংলাপ্রেস অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন-সরকার অনুগত ডাক্তার দিয়ে গঠিত মেডিকেল বোর্ড দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় বেগম জিয়ার চাহিদা মতো ডাক্তার দিয়ে মেডিকেল টিম গঠন করে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
মোশাররফ আরো বলেন, ‘মির্জা ফখরুলের জাতিসংঘ সফর আওয়ামী লীগকে হতাশ করেছে বলেই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে।’
নির্বাচন সামনে রেখে সরকার, পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতা-কর্মীদের নামে কল্পনা প্রসূত সব মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মোশাররফ হোসেন। জনগণের সমর্থন ও আস্থা অর্জনে ব্যর্থ হয়েই সরকার বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশে এসব মামলা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি