৫ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় লাক্স তারকা নাজিফা তুষিসহ ৩ জন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সড়ক দুর্ঘটনায় লাক্স তারকা নাজিফা তুষিসহ ৩ জন আহত
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। আজ শুক্রবার ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। গাড়িতে এই তিন জন ছাড়া আরও কয়েকজন ছিলেন। গুলশান থানার এ এস আই রোকনুজ্জামান বলেন, 'গাড়িতে থাকা পাঁচ জনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই জন আইসিইউতে আছেন।' তুষি, রাজ ও খাইরুল বাসার নাটক, ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি