৪ মে ২০২৬

সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে পুলিশ কনস্টেবল নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে পুলিশ কনস্টেবল নিহত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের ছালাভরা নামক স্থানে সোমবার মটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল ইসলাম (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আমিরুল সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার পুলিশ পরিচিতি নং বিডি-৯৪১২১৬৩৮০৭।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ছালাভরা নামক স্থানে মটরসাইকেল ও গড়াই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী খবর নিশ্চত করে জানান, সোমবার সকালে সিসি নিয়ে আমিরুল ইসলাম রেশন তুলতে ঝিনাইদহ পুলি লাইনসে যায়। কিন্তু ছালাভরা নামক স্থানে কি জন্য গেল তা তিনি বলতে পারেন নি। ধরনা করা হচ্ছে সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে তিনি বাড়ি পৌছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি