৭ মে ২০২৬

শ্রীলঙ্কায় ‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শ্রীলঙ্কায় ‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ
বাংলাপ্রেস ডেস্কঃ শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্রই নিরাপত্তাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছে রাজাপাকসে সরকার। দেশটিতে ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার কারণে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানায়। সোমবার (৯ মে) গোতাবায়া রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু তার পদত্যাগের পরই দেশটিতে শান্তির পরিবর্তে বিক্ষোভ রাতারাতি সহিংসতায় রূপনেয়। মঙ্গলবার (১০ মে) সরকারি সম্পত্তি লুটপাট ও ক্ষয়ক্ষতির কারণে দেশটির সরকার তার সৈন্যদের বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। এসময় দেশটির রাজধানী কলম্বোর রাস্তায় কয়েক হাজার সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। মঙ্গলবার বিকেলে কলম্বোর শীর্ষ পুলিশ কর্মকর্তাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহযোগিতা না করার অভিযোগে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ জনতা। পুলিশ বলছে, এ ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আর রাজধানীর প্রধান হাসপাতাল থেকে জানানো হয়, সোমবার থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির সরকার চলমান সহিংসতা বন্ধ করতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরে কারফিউ জারি করে। এদিকে গত রাতে বিক্ষোভকারীরা রাস্তার পাশে থাকা বাসগুলো জানালা ভেঙে টায়ারে আগুন দিয়ে নদীতে ফেলে দেয়। সরকারি অনেক স্থাপনায় তারা আগুন ধরিয়ে দেয়, সেগুলো এখনো জ্বলছে। সূত্র: বিবিসি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি