৪ মে ২০২৬

শ্রীলঙ্কায় আবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শ্রীলঙ্কায় আবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ (শনিবার) তার দেশের জাতীয় সংসদকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করার একদিন পর তিনি সংসদ স্থগিত করলেন। রণিল বিক্রমাসিংহের জায়গায় আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবেশী ভারত কিছুটা দুশ্চিন্তায় পড়েছে কারণ রাজাপাকসেকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ নেতা হিসেবে মনে করা হয়। জাতীয় সংসদ স্থগিত করার কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে। সংসদ স্থগিত করার কয়েক মিনিট আগে বিক্রমাসিংহে স্পিকারের সংসদ ডাকার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে, তিনি এখনো সংসদে সংখ্যাগরিষ্ঠের নেতা। কিন্তু সংসদ স্থগিত করার কারণে বিক্রমাসিংহে খুব শিগগিরি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পাচ্ছেন না।

গুঞ্জন ছড়িয়ে পড়েছে রণিল বিক্রমাসিংহের দলের কেউ কেউ পদ-পদবীর জন্য রাজাপাকসের পক্ষে চলে যেতে পারেন। শ্রীলঙ্কা পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল বলেছে, দেশটির ঘটনাবলী তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যাপ্রচেষ্টার বিষয়ে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে আন্তরিকভাবে তদন্ত করছেন না বলে সমালোচনা করার পর প্রেসিডেন্ট সিরিসেনার দল ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্স এবং বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দেয়। জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল প্রেসিডেন্টের দল।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি