৫ মে ২০২৬

শ্রীলঙ্কার সব মুসলিম মন্ত্রীর ইস্তফা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শ্রীলঙ্কার সব মুসলিম মন্ত্রীর ইস্তফা

বিদেশ ডেস্ক: শ্রীলঙ্কার নয়জন মুসলিম মন্ত্রী ও দুজন প্রাদেশিক গভর্নর তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের কয়েকজনের সঙ্গে ইস্টার সানডেতে শ্রীলঙ্কা হামলা চালানো একটি চরমপন্থি গ্রুপের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে সরকারকে তদন্তের জন্য সহায়তার করতে তারা পদত্যাগ করেছেন।

মুসলিম রাজনীতিকরা অভিযোগ করেছেন, দেশটির সরকার তাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখিয়েছে। শ্রীলঙ্কা দুই কোটি ১০ লাখ জনসংখ্যার প্রায় ৯ শতাংশ মুসলিম।

শ্রীলঙ্কার ২২৫ সদস্যদের পার্লামেন্টে ১৯ জন আইনপ্রণেতা রয়েছেন। তাদের মধ্যে নয়জন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ বিভিন্ন পদে বহাল ছিলেন।

শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের একজন আইনপ্রণেতা রউফ হাকিম বলেছেন, মানুষজনের নিরাপত্তা নিশ্চিত এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদন শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা সরকারের পেছনের সারিতে থাকবো।

ক্যান্ডিতে বৌদ্ধ ধর্মীয় নেতা আন্দোলন শুরু করার চারদিন পর এই মুসলিম নেতারা তাদের পদ থেকে সরে দাঁড়ালেন। বিক্ষোভকারীদের অভিযোগ কলম্বোয় হোটেল ও চার্চে হামলা চালানো নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাতের সঙ্গে তিনজন মুসলিম নেতার সম্পৃক্ততা রয়েছে।

অভিযোগ উঠেছে, শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাথ বাথিইউহিন ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত ন্যাশনাল তাওহিদ জামাতকে সমর্থন করেছেন। সংখ্যাগরিষ্ঠ সিংহলি জাতীয়তাবাদীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বাথিইউহিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীরা অনাস্থা প্রস্তাব উত্থাপন করে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ ও চারটি হোটেলসহ আটটি স্থানে বোমা হামলার ঘটনায় ২৫৮ জন নিহত হয়। এ ঘটনায় ন্যাশনাল তাওহিদ জামাতকে দায়ী করেছে শ্রীলঙ্কার সরকার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি