শ্রীলঙ্কা সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক

বাংলাপ্রেস অনলাইন : শ্রীলঙ্কা ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এই ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাই আহত হয়েছেন।
খিস্ট্রান ধর্মাবলম্বিরা যখন ইস্টার সানডের প্রার্থনায় মগ্ন তখনই বর্বর বোমা হালমা শ্রীলঙ্কার রাজধানীর ৩টি গির্জা ও ৩টি হোটেলে। পরে হামলা হয় আরও দুটি জায়গায়। অকাতরে প্রাণ গেছে বিপুল সংখ্যক মানুষের। যে তালিকায় আছেন ভিনদেশিরাও। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ দুই বাংলাদেশি। যাদের একজন শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার দুপুরে ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'দুজন বাঙালি আন অ্যাকাউন্টেড। তাদের পরিবারের অন্যরা অ্যাকাউন্টেড। তাদের অবস্থা জানার চেষ্টা করছি আমরা। যত দ্রুত ট্রেস করা যাবে, আমরা তাদের পরিবারকে জানাব। যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। জানান, এ ঘটনায় খোঁজ খবর রাখছেন নিয়মিত। আর বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ক্রিসেন্ট ডি সিলভা জানান, কারা হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয়গুরু কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। শ্রীলঙ্কায় হামলার পর সারা দেশেও জোরদার করা হয়েছে নিরাপত্তা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি