১০ মে ২০২৬

সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের
বাংলাপ্রেস ডেস্ক: সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। শনিবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনা, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ থাকার প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন। আমরা এগুলো বিবেচনায় নেব। এখনও সিদ্ধান্ত হয়নি, আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব। বদিউল আলমের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে তবে তা নির্বাচনি পদ্ধতি সংস্কারের পর। তা নাহলে নির্বাচন পদ্ধতি সংস্কার আর কখনো নাও হতে পারে। দেশের স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া। একটা শিডিউল দিয়ে সব নির্বাচন হবে এমন আইন চালুর চেষ্টা করছি। তাহলে খরচ কমবে। প্রসঙ্গত, আগামীকাল (রোববার) প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গতবৃহম্পতিবারই অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি