৫ মে ২০২৬

শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের বলেন, স্ট্রোক করলে ইসমাইল হোসেনকে হাসপাতালে নেওয়া হয়৷ সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি