
বিদেশ ডেস্ক: গণতান্ত্রিকভাবে নির্বাচিত দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিলেন সিরিল রামাফোসা।
রাজধানী প্রিটরিয়ায় এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। উৎসুক জনতায় রাজধানীর লুফটাস স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল ৬৬ বছর বয়সী এ নেতার শপথ অনুষ্ঠানে।
এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার এ শপথ অনুষ্ঠানে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগেমে, সোমালিয়ার মোহামেদ আবদুল্লাহি মোহামেদ, উগান্ডার ওয়েরি মুসেভেনি ও তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগাফুলি উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]