৫ মে ২০২৬

স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২১

বাংলাপ্রেস ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু যাত্রী। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রেলপথে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছাকাছি আদামুজ শহরের কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। আর এতেই ঘটে হতাহতের ঘটনা।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

মালাগা থেকে পরিষেবা পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো ট্রেনটির লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া এই দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, ‘নিহতদের স্বজন ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই–এর সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি বলেন সংঘর্ষের মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো। তিনি জানান, ‘আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে, আর তখনই বুঝলাম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।’

পরবর্তীতে এক্সে দেয়া আরেকটি বার্তায় তিনি জানান, প্রচণ্ড শীতের মধ্যে তিনি ও আরও কয়েকজন যাত্রী বাসের অপেক্ষায় আছেন। ওই বাস তাদের স্থানীয় একটি ক্রীড়া কেন্দ্রে নিয়ে যাবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন।সূত্র:বিবিসি

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি