৮ মে ২০২৬

স্পেন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্পেন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্পেনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফ্লাইটটি মাদ্রিদ টোরেজন বিমানবন্দর ত্যাগ করে। সেখানে রাষ্ট্রদূত এবং ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

গত ১ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সফরের প্রথম দিন রোববার রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিন সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এক্সিভিশন কমপ্লেক্স,ইউরোপের গুরুত্বপূর্ণ ভেনু ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) কপ-২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল প্লানস টু ইনক্রিস অ্যাম্বিশন বাই ২০২০’ শীর্ষক একটি সাধারণ গোলটেবিল বৈঠক ও ফটো সেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী কপ-২৫ সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেয়া ভোজসভায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে ‘এনহেন্সিং অ্যাকশন টুগেদার’ শীর্ষক একটি সংলাপে যোগ দেন। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রাণী আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি