৫ মে ২০২৬

সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা

বিদেশ ডেস্ক: প্রিন্সেস রিমা বিনতে বানদার আল সৌদকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই প্রথম অন্য কোনও দেশে সৌদি দূত হিসেবে কোনও নারীর নাম ঘোষণা দেয়া হলো। তিনি প্রিন্স খালেদ বিন সালমানের স্থলাভিষিক্ত হবেন। এদিকে প্রিন্স খালেদ বিন সালমানকে উপ-প্রতিরক্ষা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।ধারণা করা হচ্ছে, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে প্রিন্সেস রিমা তার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবে। প্রিন্সেস রিমার বাবা বানদার বিন সুলতান আল সৌদও দীর্ঘদিন ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।বাবার কাজের সূত্র ধরেই শৈশবের বেশিরভাগ সময়টা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছেন এই প্রিন্সেস রিমা। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার।শনিবার এক ডিক্রি জারি করে প্রিন্সেস রিমাকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয়।উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। প্রথম দিকে তাকে হত্যার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয় সৌদি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি