১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের ভিডিও প্রকাশ হুথিদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের ভিডিও প্রকাশ হুথিদের

ভিডিওতে প্রথমে একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলার দৃশ্য দেখা যায়।

বাংলাপ্রেস ডেস্ক:  ইয়েমেনের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবির পর ঘটনার একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। 

হুতিদের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মারিব গভর্নরেটে অভিযান চালানোর সময় নিজেদের প্রযুক্তিতে তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সাহায্যে অত্যাধুনিক এই মার্কিন যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়।

প্রকাশিত ভিডিওতে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফাইটার জেটে আঘাত হানার দৃশ্য এবং পরবর্তীতে মরুভূমিতে বিমানের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা যায় হুতি যোদ্ধাদের। এক পর্যায়ে সৌদি পতাকার প্রতীক ও ‘৫৫৩৯’ শনাক্তকরণ নম্বরসংবলিত বিমানের একটি লেজের অংশও তুলে ধরেন তারা।

প্রচারিত এই ভিডিও চিত্রের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। পাশাপাশি এ ঘটনায় সৌদি আরব সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও সামরিক বিশ্লেষক সেড্রিক লেটন ভিডিওর ধ্বংসাবশেষ দেখে জানান, সেখানে থাকা চিহ্নগুলো সৌদি বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গেই মেলে।

এই বিমান ভূপাতিতের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। কয়েক বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে সম্প্রতি সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করেছে হুতিরা। গত সপ্তাহেই তারা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ও কৌশলগত দ্বীপ দখল করে নেয়, যা এত দিন হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি তেল রপ্তানির নিরাপদ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি