৫ মে ২০২৬

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়েরের সঙ্গে মোসাদের গোপন সম্পর্ক ফাঁস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়েরের সঙ্গে মোসাদের গোপন সম্পর্ক ফাঁস

বিদেশ ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের গোপন সম্পর্কের কথা ফাঁস করেছে আমেরিকার একটি ওয়েবসাইট। ১৯৯০’র দশক থেকে এ সম্পর্ক তৈরি হয়েছিল বলে ওয়েবসাইটটি জানিয়েছে।

ওডেসি অনলাইনে জেমা বাকলি লিখেছেন, তিনি অনেক আগে থেকে জুবায়েরের সঙ্গে মোসাদের সম্পর্কের বিষয় নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। একে তিনি গত এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ তথ্য বলে উল্লেখ করেন। জুবায়েরকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার পর ইসরাইলের সাবেক পররাষ্ট্রসন্ত্রী জিপি লিভনি মোসাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পর বিষয়টি সামনে চলে আসে।

বাকলি জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা ফিলিপ গিরাল্ডি তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন যার মাধ্যমে বেরিয়ে কীভাবে মোসাদ প্রথমে আদেল আল-জুবায়েরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।

গিরাল্ডির তথ্য অনুসারে, জুবায়ের যখন আমেরিকায় সৌদি দূতাবাসের মুখপাত্র নিযুক্ত হন তখন থেকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই তাকে পর্যবেক্ষণ করতে থাকে। এর কয়েক বছর পর মোসাদ জুবায়েরকে রিক্র্যুট করার চেষ্টা করে।

এর আগে জুবায়ের যখন আমেরিকার নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশুনা করতেন তখন তার সঙ্গে এক ছাত্র সম্পর্ক স্থাপন করেন এবং তিনি জুবায়েরকে এক ইহুদি ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করে দেন যার সঙ্গে ইসরাইলের এক হীরক ব্যবসায়ীর ঘনিষ্ঠতা ছিল। ১৯৯৮ সালের আগস্ট মাসে এফবিআই’র সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলাপচারিতায় বাকলি জানান যে, মোসাদ এজেন্ট ও জুবায়েরের মধ্যে প্রথম বৈঠক হয়েছিল ১৯৯৫ সালের অক্টোবর মাসে। বাকলি বলেন, “বিভিন্ন তথ্য-প্রমাণ একথা পরিষ্কার করে দেয় যে, আমেরিকায় সৌদি দূতাবাসে আদেল আল-জুবায়েরের সমস্ত তৎপরতা মোসাদের এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হতো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি