৫ মে ২০২৬

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার উদযাপিত হবে ঈদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার উদযাপিত হবে ঈদ

বাংলাপ্রেস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৪ই জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর আগে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে এবং খালি চোখে বা দূরবিনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়। চলতি বছর রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আগে জানিয়েছিলেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা।

এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা , মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। এ ছাড়া ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে। নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে। জেদ্দাতে প্রবাসী বাংলাদেশিদের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, গুরেয়ত, গুলাইল, নাজলা, চানাইয়া, বাউয়াদি, সুক হেরাসহ বিভিন্ন জায়গায় নামাজের জন্য রয়েছে ২৫০টি মসজিদ ও ৫৫টি খোলা স্থান।

ঈদের নামাজ ও সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে মসজিদের ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে। এ ছাড়া শহরগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি