৫ মে ২০২৬

সৌদি আরবে চাঁদের দেখা মেলেনি, বাংলাদেশে ঈদ মঙ্গলবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৌদি আরবে চাঁদের দেখা মেলেনি, বাংলাদেশে ঈদ মঙ্গলবার
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার (২ মে) আর বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী মঙ্গলবার (৩ মে)। সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শনিবার সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগেই দেশটির নাগরিকরা কোথাও ঈদের চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল। তবে শনিবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে রোববার ৩০ রোজা পূরণ করে আগামী সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদির সঙ্গে মিল রেখে একই দিন ঈদ উদযাপন করে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো। তবে তাৎক্ষণিকভাবে এসব দেশের পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সৌদির আগে ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি