
বাংলাপ্রেস,ডেস্ক: সৌদি আরবে এখন থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহ যাত্রীরা।
শুধু তাই নয় মক্কা-মদিনাসহ দেশটির যে কোনো শহরে বাধাহীনভাবে তারা ভ্রমণ করতে পারবেন। এতে তাদের কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না।
আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সরকারের অনুমোদিত যে কোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে।’ দেশটির অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকার দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে চাইছে। সোমবারের এই ঘোষণার প্রধান কারণ এটাই।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]