৪ মে ২০২৬

সৌদি আববের অনুমতিতেই ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৌদি আববের অনুমতিতেই ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছিল

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র সাবেক নেতা ইয়াসির আরাফাতের স্বাভাবিক মৃত্যু হয় নি বরং তাকে প্রকৃতপক্ষে সৌদি আরবের অনুমোদন নিয়ে হত্যা করা হয়েছে। ইয়াসির আরাফাতের সাবেক শীর্ষ উপদেষ্টা বাসাম আবু শরীফ একথা বলেছেন।

ফিলিস্তিনের আরবি ভাষার শেহাব বার্তা সংস্থাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সঙ্গে বৈঠকের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে ‘আরাফাত পর্ব’ শেষ করার বিষয়ে আলোচনা করেন এবং সৌদি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়।

আবু শরীফ বলেন, “রিয়াদ সরকার আরাফাতকে হত্যার অনুমতি দিয়েছিল এই কারণে যে, তারা ফিলিস্তিনের এ নেতাকে কথিত দুই রাষ্ট্রভিত্তিক শান্তি আলোচনার পথে বাধা হিসেবে দেখত।”

হোয়াইট হাউজে বুশের সঙ্গে দেখা করে শ্যারন তার ভাষায় বলেছিলেন, তিনি আরাফাতের ওপর হামলা না করার প্রতিশ্রুতি রাখতে পারবেন না কারণে আরাফাত শীর্ষ পর্যায়ের একজন সন্ত্রাসী এবং হামাসের সঙ্গে সহযোগিতা করছেন; আরাফাতের সহযোগিতা সমর্থন নিয়ে হামাস ইসরাইলের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে। আবু শরীফ বলেন, ওই আলোচনার পর বুশ সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি জানান। বুশের কথায় আলে-সৌদি সরকার আরাফাতকে হত্যার সিদ্ধান্তের বিষয়ে একমত হয়।

১৯৬০ এর দশকে আরাফাত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিলেন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ৭৫ বছর বয়সে অজ্ঞাত রোগে মারা যান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি