৭ মে ২০২৬

সোমবারে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সোমবারে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সচিব সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সচিবদের কাছে সভার নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি