৫ মে ২০২৬

সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা
বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত চলমান ‘লকডাউন’ বা বিধি-নিষেধ বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাংকে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে। সোমবার (৭ জুন) থেকে ১৬ জুন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেন পরবর্তী অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এ নির্দেশনা আগামী ১৬ জুন পর্যন্ত বহাল থাকবে। এ বিষয়ে রোববার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, লেনদনের পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার‌্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল ৪টা পর‌্যন্ত খোলা থাকবে। জনসাধারণের প্রয়োজন বিবেচনায় নিয়ে করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি