৬ মে ২০২৬

সোমবার সস্ত্রীক করোনার টিকা নেবেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সোমবার সস্ত্রীক করোনার টিকা নেবেন বাইডেন
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। তার প্রেসসচিব জেন প্যাসাকি এ খবর জানিয়েছেন। এছাড়া নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে ডোজ নেবেন। এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকাটির প্রথম ডোজ নেন। এর আগে এক অনুষ্ঠানে টিকা নিয়ে বাইডেন বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো অভিপ্রায় আমার ছিল না। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া নিরাপদ। আমেরিকার জনগণকে দেখিয়ে টিকা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন। তিনি বলেন, ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানাবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি