৪ মে ২০২৬

সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

 

বাংলাপ্রেস ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে। যারা বিভিন্ন পদক পেয়েছে, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।’

মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে এবং এপ্রিল থেকে ১২৯ জন ও পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের যুক্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে।’


এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি