৬ মে ২০২৬

সোমবার দেশে আসছে ডেপুটি স্পিকারের মরদেহ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সোমবার দেশে আসছে ডেপুটি স্পিকারের মরদেহ !
বাংলাপ্রেস, ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে ২৫ জুলাই সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দেশে আসবে। এর আগে নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে আগামীকাল স্থানীয় সময় বাদ যোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এ কথা জানান। জনসংযোগ কর্মকর্তা জানান, মরদেহ বাংলাদেশে আনার পর প্রথম জানাজা হওয়ার কথা জাতীয় সংসদে। তবে এই জানাজার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। এরপর তার জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে মরদেহ নেওয়া হবে গাইবান্ধায়। সেখানকার ভরতখালী স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হবে। ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি